যার ঘামে জেগে ওঠে দেশ
মাটির দাগ লেগে থাকা খসখসে তালু, কাঁধে ভর করে থাকা দিনের পর দিনের পরিশ্রম। নীরব আকাশের নিচে সে কথা বলে না, তবু তার প্রতিটা পা ফেলার শব্দে শোনা যায় দায়িত্বের ভার। এই আলো, এই সবুজ, এই শান্ত সকাল— সবকিছুর পেছনে লুকিয়ে থাকে তার ঘাম।
Original source: Prothom Alo