ফুটবল সেনসেশন লামিন ইয়ামালের জীবনে আবার নতুন প্রেম? কে এই ফ্যাশনিস্তা ইনেস গার্সিয়া
এতদিন ব্যক্তিগত জীবন অনেকটাই আড়ালে রেখেছিলেন ইনেস গার্সিয়া। তবে বার্সেলোনার এই তরুণ তারকার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্প্যানিশ বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। ইনেস গার্সিয়ার ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যায়, তাঁর ফ্যাশন সেন্স বেশ ট্রেন্ডি ও স্টাইলিশ। ওয়েস্টার্ন আউটফিট থেকে শুরু করে মিনিমাল গ্ল্যাম- সব ধরনের লুকেই আত্মবিশ্বাসী উপস্থিতিতে ধরা দেন এই ইনফ্লুয়েন্সার।
Original source: Prothom Alo