প্যাকেটের গায়ে যা লেখা, খাবারে কি সত্যি তা-ই থাকে? নতুন বিতর্কে প্রশ্ন পুষ্টিগুণের হিসাব নিয়ে
সুস্থ থাকার জন্য এখন অনেকেই খাবারের প্যাকেটের গায়ে লেখা ক্যালরি, ফ্যাট বা প্রোটিনের হিসাব দেখে খাবার বেছে নেন। বিশেষ করে যারা ওজন কমানোর চেষ্টা করছেন, জিম করছেন কিংবা স্বাস্থ্যকর ডায়েট মেনে চলছেন, তাদের কাছে নিউট্রিশন লেবেল যেন এক ধরনের গাইডলাইন। তবে সাম্প্রতিক এক বিতর্ক সেই বিশ্বাসেই ভঙ্গন ধরেছে।
Original source: Prothom Alo